4তাদের পারিবারিক বংশতালিকানুসারে, তাদের কাছে 36,000 জন লোক যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল, কারণ তাদের অনেকগুলি স্ত্রী ও সন্তানসন্ততি ছিল।
5ইষাখরের সব বংশোদ্ভুক্ত যেসব আত্মীয়স্বজন তাদের বংশতালিকানুসারে যোদ্ধারূপে নথিভুক্ত হল, তাদের সংখ্যা মোট 87,000 জন।
6বিন্যামীনের ছেলেরা তিনজন: বেলা, বেখর ও যিদীয়েল।
7বেলার ছেলেরা: ইষবোণ, উষি, উষীয়েল, যিরেমৎ ও ঈরী। এরা পরিবারগুলির কর্তা—মোট পাঁচজন। তাদের বংশতালিকায় 22,034 জন যোদ্ধা নথিভুক্ত হল।
8বেখরের ছেলেরা: সমীরা, যোয়াশ, ইলীয়েষর, ইলীয়ৈনয়, অম্রি, যিরেমোৎ, অবিয়, অনাথোৎ ও আলেমৎ। এরা সবাই বেখরের ছেলে।