21সমাগম তাঁবুর প্রবেশদ্বারে দ্বাররক্ষী হলেন মশেলেমিয়ের ছেলে সখরিয়।
22প্রবেশদ্বারে যাদের দ্বাররক্ষী হওয়ার জন্য বেছে নেওয়া হল, তাদের সংখ্যা ছিল মোট 212 জন। তাদের গ্রামগুলিতে তারা বংশতালিকানুসারে নথিভুক্ত হলেন। দাউদ ও ভবিষ্যদ্বক্তা শমূয়েল তাদের আস্থাভাজন পদে নিযুক্ত করলেন।
23তারা ও তাদের বংশধরেরা সদাপ্রভুর সেই গৃহের দ্বার রক্ষার দায়িত্ব পেয়েছিলেন—যে গৃহটি সমাগম তাঁবু নামেও পরিচিত।
24দ্বাররক্ষীরা পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ—এই চারদিকে থাকতেন।
25গ্রামগুলিতে বসবাসকারী তাদের সহকর্মী লেবীয়রাও মাঝেমধ্যে এসে সাত দিনের জন্য তাদের কাজে সাহায্য করে যেতেন।