9এজন্যই আমাদের পূর্বপুরুষেরা তরোয়ালের আঘাতে মারা পড়েছেন এবং আমাদের ছেলেমেয়েরা ও আমাদের স্ত্রীরা বন্দি হয়েছে।
10এখন আমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সাথে এক নিয়ম স্থির করতে চলেছি, যেন তাঁর ভয়ংকর ক্রোধ আমাদের কাছ থেকে সরে যায়।
11ওহে বাছারা, এখন আর অসতর্ক হোয়ো না, কারণ সদাপ্রভু তাঁর সামনে দাঁড়ানোর ও তাঁর সেবা করার, তাঁর সামনে পরিচর্যা করার ও ধূপ জ্বালানোর জন্য তোমাদেরই মনোনীত করেছেন।”
12তখন এইসব লেবীয় কাজে লেগে গেল: কহাতীয়দের মধ্যে থেকে, অমাসয়ের ছেলে মাহৎ ও অসরিয়ের ছেলে যোয়েল; মরারীয়দের মধ্যে থেকে, অব্দির ছেলে কীশ ও যিহলিলেলের ছেলে অসরিয়; গের্শোনীয়দের মধ্যে থেকে, সিম্মের ছেলে যোয়াহ ও যোয়াহের ছেলে এদন;
13ইলীষাফণের বংশধরদের মধ্যে থেকে, সিম্রি ও যিয়ূয়েল; আসফের বংশধরদের মধ্যে থেকে, সখরিয় ও মত্তনিয়;