6মন্দিরটি তিনি দামি মণিমুক্তো দিয়েও সাজিয়ে তুলেছিলেন। আর যে সোনা তিনি সেখানে ব্যবহার করলেন, তা হল পর্বয়িম দেশের সোনা।
7মন্দিরের ছাদের কড়িকাঠ, দরজার চৌকাঠ, দেয়াল ও দরজাগুলি তিনি সোনা দিয়ে মুড়ে দিলেন, এবং দেয়ালের উপরে তিনি করূবের নকশা ফুটিয়ে তুলেছিলেন।
8তিনি মহাপবিত্র স্থানটিও তৈরি করলেন, এবং মন্দিরের প্রস্থানুসারে সেটির দৈর্ঘ্য হল—নয় মিটার করে লম্বা ও চওড়া। ভিতরের দিকটি তিনি ছয়শো তালন্ত খাঁটি সোনা দিয়ে মুড়ে দিলেন।
9সোনার পেরেকগুলির মোট ওজন হল পঞ্চাশ শেকল। উপর দিকের ঘরগুলিও তিনি সোনা দিয়ে মুড়ে দিলেন।
10মহাপবিত্র স্থানের জন্য তিনি করূবাকৃতি এক জোড়া ভাস্কর্যমূর্তি তৈরি করে সেগুলি সোনা দিয়ে মুড়ে দিলেন।