2 বংশাবলি 4

তিনি প্রায় 9 মিটার করে লম্বা ও চওড়া ও প্রায় 4.6 মিটার উঁচু ব্রোঞ্জের একটি বেদি তৈরি করলেন।

2 Chronicles 4:1 (UKJV) Moreover he made an altar of brass, twenty cubits the length thereof, and twenty cubits the breadth thereof, and ten cubits the height thereof.

1তিনি প্রায় 9 মিটার করে লম্বা ও চওড়া ও প্রায় 4.6 মিটার উঁচু ব্রোঞ্জের একটি বেদি তৈরি করলেন।

2ধাতু ছাঁচে ঢেলে তিনি গোলাকার এমন এক সমুদ্রপাত্র তৈরি করলেন, যা মাপে এক কিনারা থেকে অন্য কিনারা পর্যন্ত দৈর্ঘ্যে হল প্রায় 4.6 মিটার ও উচ্চতায় হল প্রায় 2.3 মিটার। সেটি ঘিরে মাপা হলে, তা প্রায় 13.8 মিটার হল।

3ঘেরের নিচের দিক ঘিরে প্রায় 45 সেন্টিমিটার এক হাতের দশ ভাগের এক ভাগ মাপের কয়েকটি বলদের আকৃতি ঢালাই করে দেওয়া হল। সমুদ্রপাত্রের সাথেই বলদগুলি একটি করে দুই দুই সারিতে ঢালাই করে দেওয়া হল।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.