17জর্ডন-সমভূমিতে সুক্কোৎ ও সর্তনের মাঝামাঝি এক স্থানে মাটির ছাঁচে করে রাজা সেগুলি ঢালাই করিয়েছিলেন।
18শলোমন এই যেসব জিনিসপত্র তৈরি করলেন, সেগুলি পরিমাণে এত বেশি হল যে ব্রোঞ্জের ওজন হিসেব করে রাখা যায়নি।
19এছাড়াও শলোমন সেইসব আসবাবপত্রাদি তৈরি করলেন, যেগুলি ঈশ্বরের মন্দিরে রাখা হল: সোনার যজ্ঞবেদি; দর্শন-রুটি রাখার টেবিলগুলি;
20যেমনভাবে তৈরি করতে বলা হল, ঠিক সেভাবেই তৈরি করা বাতি সমেত খাঁটি সোনার সেই দীপাধারগুলি, যেগুলি মহাপবিত্র স্থানের সামনে জ্বালাতে হত;
21সোনার ফুলের কাজ এবং প্রদীপ ও চিমটেগুলি (সেগুলি নিরেট সোনা দিয়ে তৈরি হল);