2 শমূয়েল 17

তিনি যখন ক্লান্ত ও দুর্বল হয়ে পড়বেন তখনই আমি তাঁকে আক্রমণ করব। আমি তাঁকে আক্রমণ করে ভয় পাইয়ে দেব, ও তাতে তাঁর সঙ্গে থাকা সব লোকজন পালিয়ে যাবে। আমি শুধু রাজাকেই যন্ত্রণা করব

2 Samuel 17:2 (UKJV) And I will come upon him while he is weary and weak handed, and will make him afraid: and all the people that are with him shall flee; and I will strike the king only:

1অহীথোফল অবশালোমকে বলল, “আমি 12 হাজার লোক বেছে নিয়ে আজ রাতেই দাউদের পিছু ধাওয়া করব।

2তিনি যখন ক্লান্ত ও দুর্বল হয়ে পড়বেন তখনই আমি তাঁকে আক্রমণ করব। আমি তাঁকে আক্রমণ করে ভয় পাইয়ে দেব, ও তাতে তাঁর সঙ্গে থাকা সব লোকজন পালিয়ে যাবে। আমি শুধু রাজাকেই যন্ত্রণা করব

3ও সব লোকজনকে তোমার কাছে ফিরিয়ে আনব। তুমি যাঁর মৃত্যু কামনা করছ, তিনি মারা যাওয়ার অর্থই হল তোমার কাছে সবার ফিরে আসা; সব লোকজন অক্ষতই থাকবে।”

4এই পরিকল্পনাটি অবশালোম ও ইস্রায়েলের সব প্রাচীনের কাছে ভালো বলে মনে হল।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.