22পরে সেই মহিলাটি তার বিচারবুদ্ধিসম্পন্ন পরামর্শ নিয়ে সব লোকজনের কাছে গেল, ও তারা বিখ্রির ছেলে শেবের মুণ্ডু কেটে সেটি যোয়াবের কাছে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তিনি তখন শিঙা বাজিয়েছিলেন, ও তাঁর লোকজন সেই নগরটি ছেড়ে নিজের নিজের বাসায় ফিরে গেল। যোয়াবও জেরুশালেমে রাজার কাছে ফিরে গেলেন।
23যোয়াব ছিলেন ইস্রায়েলের সমগ্র সৈন্যদলের প্রধান সেনাপতি; যিহোয়াদার ছেলে বনায় ছিলেন করেথীয় ও পলেথীয়দের প্রধান;
24অদোনীরাম বেগার শ্রমিকদের দেখাশোনার দায়িত্বে ছিলেন; অহীলূদের ছেলে যিহোশাফট ছিলেন লিপিকার;
25শবা ছিলেন সচিব; সাদোক ও অবিয়াথর ছিলেন যাজক;
26এবং যায়ীরীয় ঈরা ছিলেন দাউদের ব্যক্তিগত যাজক।