প্রেরিত 15

বহুকাল আগে যা তিনি ব্যক্ত করেছেন।

Acts 15:18 (UKJV) Known unto God are all his works from the beginning of the world.

16“ ‘এরপর আমি ফিরে আসব ও দাউদের পতিত হওয়া তাঁবু পুনরায় গাঁথব। এর ধ্বংসাবশেষকে আমি পুননির্মাণ করব এবং তা আমি পুনঃপ্রতিষ্ঠিত করব,

17যেন লোকেদের অবশিষ্টাংশ এবং আমার নাম বহনকারী সমস্ত অইহুদি জাতি প্রভুর অন্বেষণ করতে পারে, একথা বলেন প্রভু, যিনি এ সমস্ত সাধন করেন’

18বহুকাল আগে যা তিনি ব্যক্ত করেছেন।

19“অতএব আমার বিচার এই, যে সমস্ত অইহুদি ঈশ্বরের দিকে ফিরে এসেছে, আমরা তাদের জন্য কোনো কিছু কঠিন করব না।

20বরং আমরা পত্র লিখে তাদের জানিয়ে দেব, যেন তারা প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার যা কলুষিত, অবৈধ যৌন-সংসর্গ, শ্বাসরোধ করে মারা প্রাণীর মাংস এবং রক্ত পান করা থেকে দূরে থাকে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.