আমোষ 1

তাই আমি সোরের প্রাচীরগুলিতে আগুন পাঠাব, তা তার দুর্গগুলিকে গ্রাস করবে।”

Amos 1:10 (UKJV) But I will send a fire on the wall of Tyrus, which shall devour the palaces thereof.

8আমি অস্‌দোদের রাজাকে ধ্বংস করব, অস্কিলোনের রাজদণ্ডধারীকেও করব। আমি ইক্রোণের বিপক্ষে আমার হাত প্রসারিত করব, যতক্ষণ না শেষতম ফিলিস্তিনীর মৃত্যু হয়,” সার্বভৌম সদাপ্রভু বলেন।

9সদাপ্রভু এই কথা বলেন: “সোরের তিনটি পাপের জন্য, এমনকি চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না। যেহেতু সে ভ্রাতৃত্বের চুক্তি অগ্রাহ্য করে বন্দিদের সবাইকে ইদোমের কাছে বিক্রি করেছিল,

10তাই আমি সোরের প্রাচীরগুলিতে আগুন পাঠাব, তা তার দুর্গগুলিকে গ্রাস করবে।”

11সদাপ্রভু এই কথা বলেন: “ইদোমের তিনটি পাপের জন্য, এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না। যেহেতু সে তরোয়াল নিয়ে তার ভাইকে তাড়া করেছিল এবং দেশের মহিলাদের হত্যা করেছিল, কারণ তার ক্রোধ অবিরাম বৃদ্ধি পেয়েছিল, তার কোপ অবারিতভাবে জ্বলে উঠেছিল।

12আমি তৈমনের উপরে আগুন পাঠাব, তা বস্রার সমস্ত দুর্গকে গ্রাস করবে।”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.