9সদাপ্রভু এই কথা বলেন: “সোরের তিনটি পাপের জন্য, এমনকি চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না। যেহেতু সে ভ্রাতৃত্বের চুক্তি অগ্রাহ্য করে বন্দিদের সবাইকে ইদোমের কাছে বিক্রি করেছিল,
10তাই আমি সোরের প্রাচীরগুলিতে আগুন পাঠাব, তা তার দুর্গগুলিকে গ্রাস করবে।”
11সদাপ্রভু এই কথা বলেন: “ইদোমের তিনটি পাপের জন্য, এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না। যেহেতু সে তরোয়াল নিয়ে তার ভাইকে তাড়া করেছিল এবং দেশের মহিলাদের হত্যা করেছিল, কারণ তার ক্রোধ অবিরাম বৃদ্ধি পেয়েছিল, তার কোপ অবারিতভাবে জ্বলে উঠেছিল।
12আমি তৈমনের উপরে আগুন পাঠাব, তা বস্রার সমস্ত দুর্গকে গ্রাস করবে।”
13সদাপ্রভু এই কথা বলেন: “অম্মোনের তিনটি পাপের জন্য, এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না। যেহেতু সে গিলিয়দের গর্ভবতী নারীদের উদর বিদীর্ণ করেছিল, যেন সে নিজের সীমানা বৃদ্ধি করতে পারে,