11সদাপ্রভু এই কথা বলেন: “ইদোমের তিনটি পাপের জন্য, এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না। যেহেতু সে তরোয়াল নিয়ে তার ভাইকে তাড়া করেছিল এবং দেশের মহিলাদের হত্যা করেছিল, কারণ তার ক্রোধ অবিরাম বৃদ্ধি পেয়েছিল, তার কোপ অবারিতভাবে জ্বলে উঠেছিল।
12আমি তৈমনের উপরে আগুন পাঠাব, তা বস্রার সমস্ত দুর্গকে গ্রাস করবে।”
13সদাপ্রভু এই কথা বলেন: “অম্মোনের তিনটি পাপের জন্য, এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না। যেহেতু সে গিলিয়দের গর্ভবতী নারীদের উদর বিদীর্ণ করেছিল, যেন সে নিজের সীমানা বৃদ্ধি করতে পারে,
14তাই আমি রব্বার প্রাচীরগুলিতে আগুন পাঠাব, তা তার সমস্ত দুর্গকে গ্রাস করবে যুদ্ধের দিনে রণনাদের কালে, ঝড়ের সময়ে প্রবল ঘূর্ণিবায়ুর কালে,
15তার রাজা নির্বাসিত হবে, একইসঙ্গে নির্বাসিত হবে তার কর্মকর্তারাও,” সদাপ্রভু বলেন।