আমোষ 2

“আমি তোমাদের পুত্রদের মধ্যে বিভিন্ন ভাববাদীকে ও তোমাদের যুবকদের মধ্য থেকে নাসরীয়দের উৎপন্ন করেছি। ওহে ইস্রায়েলের জনগণ, একথা কি সত্যি নয়?” সদাপ্রভু ঘোষণা করেন।

Amos 2:11 (UKJV) And I raised up of your sons for prophets, and of your young men for Nazarites. Is it not even thus, O all of you children of Israel? says the LORD.

9“তবুও আমি তাদের সামনে সেই ইমোরীয়কে ধ্বংস করেছি, যদিও সে সিডার গাছের মতো লম্বা ছিল এবং ওক গাছের মতো শক্ত ছিল। আমি উপরে তার ফল ও নিচে তার মূল ধ্বংস করেছি।

10আমি তোমাদের মিশর থেকে মুক্ত করে এনেছি, আর চল্লিশ বছর মরুপ্রান্তরে চালিত করেছি, যেন তোমাদের ইমোরীয়দের দেশ দিতে পারি।

11“আমি তোমাদের পুত্রদের মধ্যে বিভিন্ন ভাববাদীকে ও তোমাদের যুবকদের মধ্য থেকে নাসরীয়দের উৎপন্ন করেছি। ওহে ইস্রায়েলের জনগণ, একথা কি সত্যি নয়?” সদাপ্রভু ঘোষণা করেন।

12“কিন্তু তোমরা নাসরীয়দের দ্রাক্ষারস পান করাতে, আর ভাববাদীদের আদেশ দিতে, তারা যেন ভবিষ্যদ্‌বাণী না করে।

13“তাহলে এখন, আমি তোমাদের পেষণ করব, যেভাবে শস্যরাশিতে পরিপূর্ণ শকট পিষ্ট করে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.