11“আমি তোমাদের পুত্রদের মধ্যে বিভিন্ন ভাববাদীকে ও তোমাদের যুবকদের মধ্য থেকে নাসরীয়দের উৎপন্ন করেছি। ওহে ইস্রায়েলের জনগণ, একথা কি সত্যি নয়?” সদাপ্রভু ঘোষণা করেন।
12“কিন্তু তোমরা নাসরীয়দের দ্রাক্ষারস পান করাতে, আর ভাববাদীদের আদেশ দিতে, তারা যেন ভবিষ্যদ্বাণী না করে।
13“তাহলে এখন, আমি তোমাদের পেষণ করব, যেভাবে শস্যরাশিতে পরিপূর্ণ শকট পিষ্ট করে।
14দ্রুতগামী মানুষও পালাতে পারবে না, শক্তিশালী মানুষ নিজের শক্তি প্রয়োগ করতে পারবে না, আর বীর যোদ্ধা তার প্রাণরক্ষা করতে পারবে না।
15তিরন্দাজ দাঁড়াতে পারবে না, দ্রুতগামী সৈন্য পালাতে পারবে না, আর অশ্বারোহী তার প্রাণরক্ষা করতে পারবে না।