আমোষ 2

দ্রুতগামী মানুষও পালাতে পারবে না, শক্তিশালী মানুষ নিজের শক্তি প্রয়োগ করতে পারবে না, আর বীর যোদ্ধা তার প্রাণরক্ষা করতে পারবে না।

Amos 2:14 (UKJV) Therefore the flight shall perish from the swift, and the strong shall not strengthen his force, neither shall the mighty deliver himself:

12“কিন্তু তোমরা নাসরীয়দের দ্রাক্ষারস পান করাতে, আর ভাববাদীদের আদেশ দিতে, তারা যেন ভবিষ্যদ্‌বাণী না করে।

13“তাহলে এখন, আমি তোমাদের পেষণ করব, যেভাবে শস্যরাশিতে পরিপূর্ণ শকট পিষ্ট করে।

14দ্রুতগামী মানুষও পালাতে পারবে না, শক্তিশালী মানুষ নিজের শক্তি প্রয়োগ করতে পারবে না, আর বীর যোদ্ধা তার প্রাণরক্ষা করতে পারবে না।

15তিরন্দাজ দাঁড়াতে পারবে না, দ্রুতগামী সৈন্য পালাতে পারবে না, আর অশ্বারোহী তার প্রাণরক্ষা করতে পারবে না।

16এমনকি, সব থেকে সাহসী যোদ্ধারাও সেদিন নগ্ন হয়ে পলায়ন করবে,” সদাপ্রভু ঘোষণা করেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.