আমোষ 3

সিংহ গর্জন করলে— কে না ভয় করবে? সার্বভৌম সদাপ্রভু কথা বলেন— কে না ভবিষ্যদ্‌বাণী করবে?

Amos 3:8 (UKJV) The lion has roared, who will not fear? the Lord GOD has spoken, who can but prophesy?

6নগরের মধ্যে তূরী বাজলে, লোকেরা কি ভয়ে কাঁপে না? যখন কোনো নগরে বিপর্যয় উপস্থিত হয়, তা কি সদাপ্রভু থেকে হয় না?

7নিশ্চয়ই সদাপ্রভু, তাঁর দাস ভাববাদীদের কাছে নিজের পরিকল্পনা প্রকাশ না করে, সার্বভৌম সদাপ্রভু কিছুই করেন না।

8সিংহ গর্জন করলে— কে না ভয় করবে? সার্বভৌম সদাপ্রভু কথা বলেন— কে না ভবিষ্যদ্‌বাণী করবে?

9তোমরা অস্‌দোদের দুর্গগুলিতে, ও মিশরের দুর্গগুলির কাছে এই বার্তা ঘোষণা করো: “তোমরা শমরিয়ার পাহাড়গুলির কাছে সমবেত হও; আর তার মধ্যে মহা অস্থিরতা দেখো, তার প্রজাদের মধ্যে সংঘটিত নিপীড়ন দেখো।”

10“তারা জানে না ন্যায়সংগত কাজ কীভাবে করতে হয়,” সদাপ্রভু এই কথা ঘোষণা করেন, “তারা তাদের দুর্গগুলিতে অত্যাচার ও লুটের জিনিস সঞ্চিত করেছে।”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.