8সিংহ গর্জন করলে— কে না ভয় করবে? সার্বভৌম সদাপ্রভু কথা বলেন— কে না ভবিষ্যদ্বাণী করবে?
9তোমরা অস্দোদের দুর্গগুলিতে, ও মিশরের দুর্গগুলির কাছে এই বার্তা ঘোষণা করো: “তোমরা শমরিয়ার পাহাড়গুলির কাছে সমবেত হও; আর তার মধ্যে মহা অস্থিরতা দেখো, তার প্রজাদের মধ্যে সংঘটিত নিপীড়ন দেখো।”
10“তারা জানে না ন্যায়সংগত কাজ কীভাবে করতে হয়,” সদাপ্রভু এই কথা ঘোষণা করেন, “তারা তাদের দুর্গগুলিতে অত্যাচার ও লুটের জিনিস সঞ্চিত করেছে।”
11অতএব, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন: “এক শত্রু দেশকে ছারখার করে দেবে, সে তোমার ঘাঁটিগুলি ভেঙে ফেলবে ও তোমার দুর্গগুলি লুট করবে।”
12সদাপ্রভু এই কথা বলেন: “মেষপালক যেমন সিংহের মুখ থেকে দুটি পায়ের হাড় বা একটি কানের টুকরো উদ্ধার করে, তেমনই ইস্রায়েলীরাও রক্ষা পাবে, যারা শমরিয়ায় তাদের বিছানার প্রান্তে বা দামাস্কাসে তাদের পালঙ্কের কোণে বসে থাকে।”