3তোমাদের মধ্যে প্রত্যেকে প্রাচীরের ভাঙা স্থান দিয়ে সোজা বের হয়ে যাবে, আর তোমাদের হর্মোণের দিকে নিক্ষেপ করা হবে,” সদাপ্রভু ঘোষণা করেন।
4“তোমরা বেথেলে যাও ও পাপ করো; তোমরা গিল্গলে যাও ও আরও বেশি পাপ করো। রোজ সকালে তোমাদের নৈবেদ্য নিয়ে এসো, প্রত্যেক তিন বছর পরপর তোমাদের দশমাংশ উৎসর্গ করো।
5ধন্যবাদের বলিরূপে খামিরযুক্ত রুটি পোড়াও, আর স্বেচ্ছাকৃত দান ঘোষণা করো, তোমরা ইস্রায়েলীরা, সেগুলির জন্য গর্ব করো, কারণ তোমরা এরকমই করতে ভালোবাসো,” সার্বভৌম সদাপ্রভু ঘোষণা করেন।
6“প্রত্যেকটি নগরে আমি তোমাদের শূন্য উদরে রেখেছি, প্রত্যেকটি নগরে রয়েছে খাদ্যের অভাব, তবুও তোমরা আমার কাছে ফিরে আসোনি,” সদাপ্রভু ঘোষণা করেন।
7“আমি তোমাদের কাছ থেকে বৃষ্টিও ধরে রেখেছি, যখন শস্যচয়নের সময় তখনও তিন মাস দূরে ছিল। আমি একটি নগরে বৃষ্টি পাঠিয়েছি, অথচ, অন্য নগরে তা নিবারণ করেছি। একটি মাঠে বৃষ্টি হয়েছে, অন্য মাঠে তা না-হওয়ায় সব শুকিয়ে গেছে।