1শমরিয়ার পর্বতের উপরে বিচরণ করা বাশনের গাভীসকল, তোমরা এই বাণী শ্রবণ করো, তোমরা সেই নারীরা যারা দরিদ্রদের নিপীড়ন ও নিঃস্বদের চূর্ণ করো, যারা নিজের নিজের স্বামীকে বলো, “আমাদের জন্য কিছু পান করার সুরা এনে দাও!”
2সার্বভৌম সদাপ্রভু তাঁর পবিত্রতায় শপথ করেছেন: “সেই সময় অবশ্যই আসবে, যখন তোমাদের কড়া লাগিয়ে, তোমাদের শেষতম ব্যক্তিকে বড়শি গেঁথে নিয়ে যাওয়া হবে।
3তোমাদের মধ্যে প্রত্যেকে প্রাচীরের ভাঙা স্থান দিয়ে সোজা বের হয়ে যাবে, আর তোমাদের হর্মোণের দিকে নিক্ষেপ করা হবে,” সদাপ্রভু ঘোষণা করেন।
4“তোমরা বেথেলে যাও ও পাপ করো; তোমরা গিল্গলে যাও ও আরও বেশি পাপ করো। রোজ সকালে তোমাদের নৈবেদ্য নিয়ে এসো, প্রত্যেক তিন বছর পরপর তোমাদের দশমাংশ উৎসর্গ করো।
5ধন্যবাদের বলিরূপে খামিরযুক্ত রুটি পোড়াও, আর স্বেচ্ছাকৃত দান ঘোষণা করো, তোমরা ইস্রায়েলীরা, সেগুলির জন্য গর্ব করো, কারণ তোমরা এরকমই করতে ভালোবাসো,” সার্বভৌম সদাপ্রভু ঘোষণা করেন।