10পরে হোমবলির বেদিটি ও সেটির সব পাত্র অভিষিক্ত করো; বেদিটি অভিষিক্ত করো, এবং তা মহাপবিত্র হয়ে যাবে।
11গামলা ও সেটির মাচাটি অভিষিক্ত করো এবং সেগুলি পবিত্রও করো।
12“হারোণ ও তার ছেলেদের সমাগম তাঁবুর প্রবেশদ্বারের কাছে নিয়ে এসো এবং তাদের জল দিয়ে স্নান করাও।
13পরে হারোণকে পবিত্র পোশাকগুলি পরিয়ে দাও, তাকে অভিষিক্ত করো এবং তাকে পবিত্র করো, যেন সে যাজকরূপে আমার সেবা করতে পারে।
14তার ছেলেদের নিয়ে এসো এবং তাদের নিমা পরাও।