16সদাপ্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন, ঠিক সেই অনুসারেই তিনি সবকিছু করলেন।
17অতএব দ্বিতীয় বছরের প্রথম মাসের প্রথম দিনে সমাগম তাঁবুটি প্রতিষ্ঠিত হল।
18মোশি যখন সমাগম তাঁবুটি প্রতিষ্ঠিত করলেন, তখন তিনি ভিতগুলি সঠিক স্থানে বসালেন, কাঠামোগুলি দাঁড় করালেন, আগলগুলি ঢুকিয়ে দিলেন এবং খুঁটিগুলি পুঁতে দিলেন।
19পরে তিনি সমাগম তাঁবুর উপরে তাঁবু বিছিয়ে দিলেন এবং তাঁবুর উপরে আবরণ দিলেন, ঠিক যেভাবে সদাপ্রভু তাঁকে আদেশ দিয়েছিলেন।
20তিনি বিধিনিয়মের ফলকগুলি নিলেন এবং সেগুলি সিন্দুকে রেখে দিলেন, সেই সিন্দুকের সাথে খুঁটিগুলি জুড়ে দিলেন ও সেটির উপরে প্রায়শ্চিত্ত-আচ্ছাদনটি রেখে দিলেন।