2“ইস্রায়েল দেশ সম্বন্ধে প্রচলিত প্রবাদটি উদ্ধৃত করার দ্বারা লোকেরা কী অর্থ প্রকাশ করে: “ ‘বাবারা টক আঙুর খেয়েছিলেন, আর সন্তানদের দাঁত টকে গেছে’?
3“আমার জীবনের দিব্য, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তোমরা এই প্রবাদ ইস্রায়েলে আর বলবে না।
4জীবিত সব লোকই আমার, বাবা ও সন্তান উভয়ই আমার। যে পাপ করবে সেই মরবে।
5“মনে করো, একজন ধার্মিক লোক আছে যে ন্যায় ও ঠিক কাজ করে।
6সে পাহাড়ের উপরের কোনো পূজার স্থানে খাওয়াদাওয়া করে না কিংবা ইস্রায়েলীদের কোনো প্রতিমার পূজা করে না। সে তার প্রতিবেশীর স্ত্রীকে কলুষিত করে না কিংবা ঋতুমতী স্ত্রীলোকের সঙ্গে মিলিত হয় না।