যিহিষ্কেল 28

তোমার অনেক ব্যবসার দরুন তুমি অত্যাচারী হয়ে উঠলে এবং পাপ করলে। সেইজন্য আমি তোমাকে লজ্জিত করে ঈশ্বরের পাহাড় থেকে বের করেছিলাম, এবং হে রক্ষাকারী করূব, আমি তোমাকে অগ্নিময় পাথরের মধ্যে থেকে তাড়িয়ে দিলাম।

Ezekiel 28:16 (UKJV) By the multitude of your merchandise they have filled the midst of you with violence, and you have sinned: therefore I will cast you as profane out of the mountain of God: and I will destroy you, O covering cherub, from the midst of the stones of fire.

14রক্ষাকারী করূব হিসেবে তোমাকে অভিষেক করা হয়েছিল, কারণ সেইভাবেই আমি তোমাকে অভিষিক্ত করেছিলাম। তুমি ঈশ্বরের পবিত্র পাহাড়ে ছিলে; তুমি অগ্নিময় পাথরের মধ্যে দিয়ে হাঁটাচলা করতে।

15তোমার সৃষ্টির দিন থেকে তোমার চালচলনে তুমি নির্দোষ ছিলে যতক্ষণ না তোমার মধ্যে মন্দতা পাওয়া গেল।

16তোমার অনেক ব্যবসার দরুন তুমি অত্যাচারী হয়ে উঠলে এবং পাপ করলে। সেইজন্য আমি তোমাকে লজ্জিত করে ঈশ্বরের পাহাড় থেকে বের করেছিলাম, এবং হে রক্ষাকারী করূব, আমি তোমাকে অগ্নিময় পাথরের মধ্যে থেকে তাড়িয়ে দিলাম।

17তোমার সৌন্দর্যের কারণে তোমার হৃদয় অহংকারী হয়েছিল, এবং তোমার জাঁকজমকের জন্য তোমার জ্ঞানকে দূষিত করেছিলে। এই জন্য আমি তোমাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিলাম; রাজাদের সামনে আমি তোমাকে রাখলাম যেন তারা তোমাকে দেখতে পায়।

18তোমার অনেক পাপ ও অসৎ ব্যবসা দিয়ে তুমি নিজের উপাসনার জায়গাগুলি অপবিত্র করেছ। এই জন্য আমি তোমার মধ্যে থেকে আগুন বের করলাম আর তা তোমাকে পুড়িয়ে দিল, এবং যারা দেখছিল তাদের চোখের সামনে আমি তোমাকে মাটির উপরে ছাই করে দিলাম।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.