যিহিষ্কেল 30

“ ‘সদাপ্রভু এই কথা বলেন, “ ‘মিশরের বন্ধু দেশের লোকেরা ধ্বংস হয়ে যাবে এবং তার শক্তির গর্ব অকৃতকার্য হবে। মিগ্‌দোল থেকে সিবেনী পর্যন্ত লোকেরা তার মধ্যেই যুদ্ধে মারা পড়বে, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।

Ezekiel 30:6 (UKJV) Thus says the LORD; They also that uphold Egypt shall fall; and the pride of her power shall come down: from the tower of Syene shall they fall in it by the sword, says the Lord GOD.

4মিশরের উপর যুদ্ধ আসবে, আর কূশের উপর আসবে দারুণ যন্ত্রণা। যখন মিশরে লোকেরা মরে পড়ে থাকবে, তার ধনসম্পদ নিয়ে যাওয়া হবে তার ভিত্তি ধ্বংস হবে।

5কূশ ও পূট, লূদ ও সমস্ত আরব দেশ, লিবিয়া এবং নিয়মের অধীন দেশের লোকেরা যুদ্ধে মিশরের সঙ্গে মারা পড়বে।

6“ ‘সদাপ্রভু এই কথা বলেন, “ ‘মিশরের বন্ধু দেশের লোকেরা ধ্বংস হয়ে যাবে এবং তার শক্তির গর্ব অকৃতকার্য হবে। মিগ্‌দোল থেকে সিবেনী পর্যন্ত লোকেরা তার মধ্যেই যুদ্ধে মারা পড়বে, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।

7তারা জনশূন্য হবে জনশূন্য দেশের মধ্যে আর তাদের নগরগুলি পড়ে থাকবে ধ্বংস হওয়া নগরগুলি মধ্যে।

8তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু, যখন আমি মিশরে আগুন লাগাব এবং তার সমস্ত সাহায্যকারী চুরমার হয়ে যাবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.