যিহিষ্কেল 32

“ ‘কেননা সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “ ‘ব্যাবিলনের রাজার তরোয়াল তোমার বিরুদ্ধে আসবে।

Ezekiel 32:11 (UKJV) For thus says the Lord GOD; The sword of the king of Babylon shall come upon you.

9আমি বহু মানুষের মনে ত্রাস নিয়ে আসব যখন তোমাকে ধ্বংস করব জাতিগণের মধ্যে, এবং যে সকল দেশের বিষয় তুমি জানো না।

10আমি এমন করব যে বহু মানুষ তোমাকে দেখে হতভম্ব হবে, এবং তাদের রাজারা তোমার কারণে ভয়ে কাঁপবে যখন আমি তাদের সামনে আমার তরোয়াল ঘুরাব। তোমার পতনের দিনে তারা প্রত্যেকে কাঁপবে তাদের জীবনের প্রতি ক্ষণে।

11“ ‘কেননা সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “ ‘ব্যাবিলনের রাজার তরোয়াল তোমার বিরুদ্ধে আসবে।

12আমি তোমার লোকদের পতন ঘটাব বীরদের তরোয়াল দ্বারা, জাতিগণের মধ্যে যারা সবচেয়ে নিষ্ঠুর। তারা মিশরের অহংকার খর্ব করবে, এবং তার সব লোকদের ধ্বংস করবে।

13প্রচুর জলের কাছে থাকা সমস্ত গবাদি পশুকে আমি ধ্বংস করব সেই জল আর মানুষের পায়ে অথবা গবাদি পশুর খুরে আর ঘোলা হবে না।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.