4আমি তোমাকে ডাঙায় ছেড়ে দেব এবং খোলা মাঠে ছুঁড়ে ফেলব। আকাশের সব পাখিদের তোমার উপর বসাব এবং পৃথিবীর সব পশুরা তোমাকে খেয়ে তৃপ্ত হবে।
5আমি পাহাড়ের উপরে তোমার মাংস ফেলব আর তোমার অবশিষ্টাংশ দিয়ে উপত্যকা সকল ভরাব।
6তোমার রক্ত দিয়ে আমি সেই দেশ ভিজাব এমনকি পাহাড়-পর্বত পর্যন্ত, এবং গিরিখাতগুলি তোমার মাংসে ভরে যাবে।
7তোমাকে শেষ করার সময়, আমি আকাশ ঢেকে দেব এবং তারাগুলি কালো করে দেব; আমি সূর্য মেঘ দিয়ে ঢেকে দেব এবং চাঁদ আর তার আলো দেবে না।
8আকাশের সকল উজ্জ্বল আলো আমি তোমার উপরে কালো করে দেব; আমি তোমার দেশের উপর অন্ধকার নিয়ে আসব, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।