যিহিষ্কেল 38

তুমি উত্তর দিকের শেষ সীমা থেকে আসবে, তোমার সঙ্গে থাকবে অনেক জাতির লোকেরা যারা ঘোড়ায় চড়ে এক বিরাট দল ও এক শক্তিশালী সৈন্যদল হয়ে আসবে।

Ezekiel 38:15 (UKJV) And you shall come from your place out of the north parts, you, and many people with you, all of them riding upon horses, a great company, and a mighty army:

13শিবা, দদান এবং তর্শীশ ও তার সব গ্রামের ব্যবসায়ীরা এবং সেখানকার সব যুবসিংহরা তোমাকে জিজ্ঞাসা করবে, “তোমরা কি লুটপাট করতে এসেছ? তোমরা কি দলবল জড়ো করেছ সোনা ও রুপো, পশুপাল ও জিনিসপত্র নিয়ে যাবার জন্য আর অনেক জিনিস কেড়ে নেবার জন্য?” ’

14“অতএব, হে মানবসন্তান, ভবিষ্যদ্‌বাণী করো এবং গোগকে বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, সেদিন যখন আমার লোক ইস্রায়েল নিরাপদে বাস করবে তখন তুমি খেয়াল করবে না?

15তুমি উত্তর দিকের শেষ সীমা থেকে আসবে, তোমার সঙ্গে থাকবে অনেক জাতির লোকেরা যারা ঘোড়ায় চড়ে এক বিরাট দল ও এক শক্তিশালী সৈন্যদল হয়ে আসবে।

16দেশটা মেঘের মতো করে ঢেকে ফেলবার জন্য তুমি আমার লোক ইস্রায়েলের বিরুদ্ধে এগিয়ে আসবে। হে গোগ, ভবিষ্যতে আমি আমার দেশের বিরুদ্ধে তোমাকে আনব, তখন আমি জাতিগণের চোখের সামনে তোমার মধ্য দিয়ে নিজেকে পবিত্র বলে দেখাব যেন তারা আমাকে জানতে পারে।

17“ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তুমি কি সেই সেই লোক নও যার বিষয়ে আমি আগে আমার দাসদের যারা ইস্রায়েলী ভাববাদীদের মাধ্যমে বলেছি? সেই সময় বছরের পর বছর ভাববাদীরা বলেছিল যে, আমি তোমাকে তাদের বিরুদ্ধে আনব।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.