যিহিষ্কেল 38

“ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তুমি কি সেই সেই লোক নও যার বিষয়ে আমি আগে আমার দাসদের যারা ইস্রায়েলী ভাববাদীদের মাধ্যমে বলেছি? সেই সময় বছরের পর বছর ভাববাদীরা বলেছিল যে, আমি তোমাকে তাদের বিরুদ্ধে আনব।

Ezekiel 38:17 (UKJV) Thus says the Lord GOD; Are you he of whom I have spoken in old time by my servants the prophets of Israel, which prophesied in those days many years that I would bring you against them?

15তুমি উত্তর দিকের শেষ সীমা থেকে আসবে, তোমার সঙ্গে থাকবে অনেক জাতির লোকেরা যারা ঘোড়ায় চড়ে এক বিরাট দল ও এক শক্তিশালী সৈন্যদল হয়ে আসবে।

16দেশটা মেঘের মতো করে ঢেকে ফেলবার জন্য তুমি আমার লোক ইস্রায়েলের বিরুদ্ধে এগিয়ে আসবে। হে গোগ, ভবিষ্যতে আমি আমার দেশের বিরুদ্ধে তোমাকে আনব, তখন আমি জাতিগণের চোখের সামনে তোমার মধ্য দিয়ে নিজেকে পবিত্র বলে দেখাব যেন তারা আমাকে জানতে পারে।

17“ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তুমি কি সেই সেই লোক নও যার বিষয়ে আমি আগে আমার দাসদের যারা ইস্রায়েলী ভাববাদীদের মাধ্যমে বলেছি? সেই সময় বছরের পর বছর ভাববাদীরা বলেছিল যে, আমি তোমাকে তাদের বিরুদ্ধে আনব।

18সেদিন যখন গোগ ইস্রায়েল দেশের বিরুদ্ধে আসবে তখন আমার ভীষণ ক্রোধ জ্বলে উঠবে, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।

19আমার আগ্রহে ও জ্বলন্ত ক্রোধে আমি ঘোষণা করছি যে, সেই সময়ে ইস্রায়েল দেশে ভীষণ ভূমিকম্প হবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.