যিহিষ্কেল 38

আমি তোমাকে পিছন ঘুরিয়ে তোমার চোয়ালে বড়শি পরাব এবং তোমার গোটা সৈন্যদলের সঙ্গে—তোমার ঘোড়া সকল, সম্পূর্ণ যুদ্ধের সজ্জা পরা অশ্বারোহী সকল, বড়ো ও ছোটো ঢালধারী বিরাট সৈন্যদল যারা তরোয়াল ঘোরাচ্ছে সকলকে বাইরে আনব।

Ezekiel 38:4 (UKJV) And I will turn you back, and put hooks into your jaws, and I will bring you forth, and all yours army, horses and horsemen, all of them clothed with all sorts of armour, even a great company with bucklers and shields, all of them handling swords:

2“হে মানবসন্তান, তুমি মাগোগ দেশের মেশক ও তূবলের প্রধান শাসনকর্তা গোগের দিকে মুখ করে তার বিরুদ্ধে ভবিষ্যদ্‌বাণী করো

3এবং বলো: ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে গোগ, মেশক ও তূবলের প্রধান শাসনকর্তা, আমি তোমার বিপক্ষে।

4আমি তোমাকে পিছন ঘুরিয়ে তোমার চোয়ালে বড়শি পরাব এবং তোমার গোটা সৈন্যদলের সঙ্গে—তোমার ঘোড়া সকল, সম্পূর্ণ যুদ্ধের সজ্জা পরা অশ্বারোহী সকল, বড়ো ও ছোটো ঢালধারী বিরাট সৈন্যদল যারা তরোয়াল ঘোরাচ্ছে সকলকে বাইরে আনব।

5পারস্য, কূশ ও পূট তাদের সঙ্গে থাকবে, তারা সকলে ঢাল ও শিরস্ত্রাণধারী,

6আর গোমর ও তার সৈন্যদল, এবং উত্তর দিকের শেষ সীমার বেৎ-তোগর্মের সব সৈন্য—ও অনেক জাতি তোমার সঙ্গী হবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.