যিহিষ্কেল 39

“ ‘আমার লোক ইস্রায়েলীদের মধ্যে আমি আমার পবিত্রতা প্রকাশ করব। আমি আর আমার পবিত্র নাম অপবিত্র হতে দেব না, তাতে জাতিগণ জানবে যে, আমিই সদাপ্রভু, ইস্রায়েলের মধ্যে পবিত্রতম।

Ezekiel 39:7 (UKJV) So will I make my holy name known in the midst of my people Israel; and I will not let them pollute my holy name any more: and the heathen shall know that I am the LORD, the Holy One in Israel.

5তুমি খোলা মাঠে পড়ে থাকবে, কারণ আমি সদাপ্রভু এই কথা বলেছি, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।

6আমি মাগোগের উপরে এবং যারা দূরের দেশগুলিতে নিরাপদে বাস করছে তাদের উপরে আগুন পাঠাব, আর তারা জানবে যে, আমিই সদাপ্রভু।

7“ ‘আমার লোক ইস্রায়েলীদের মধ্যে আমি আমার পবিত্রতা প্রকাশ করব। আমি আর আমার পবিত্র নাম অপবিত্র হতে দেব না, তাতে জাতিগণ জানবে যে, আমিই সদাপ্রভু, ইস্রায়েলের মধ্যে পবিত্রতম।

8এটি আসছে! এটি নিশ্চয়ই হবে, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন। এই দিনের কথাই আমি বলেছি।

9“ ‘তখন যারা ইস্রায়েলের নগরে বাস করছে তারা বাইরে গিয়ে জ্বালানি কাঠ হিসেবে অস্ত্রশস্ত্র পোড়াবে—ছোটো ও বড়ো ঢাল, তির ও ধনুক, যুদ্ধের গদা ও বল্লম। সাত বছর ধরে তারা জ্বালানি হিসেবে এগুলি ব্যবহার করবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.