যিহিষ্কেল 39

এটি আসছে! এটি নিশ্চয়ই হবে, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন। এই দিনের কথাই আমি বলেছি।

Ezekiel 39:8 (UKJV) Behold, it has come, and it is done, says the Lord GOD; this is the day whereof I have spoken.

6আমি মাগোগের উপরে এবং যারা দূরের দেশগুলিতে নিরাপদে বাস করছে তাদের উপরে আগুন পাঠাব, আর তারা জানবে যে, আমিই সদাপ্রভু।

7“ ‘আমার লোক ইস্রায়েলীদের মধ্যে আমি আমার পবিত্রতা প্রকাশ করব। আমি আর আমার পবিত্র নাম অপবিত্র হতে দেব না, তাতে জাতিগণ জানবে যে, আমিই সদাপ্রভু, ইস্রায়েলের মধ্যে পবিত্রতম।

8এটি আসছে! এটি নিশ্চয়ই হবে, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন। এই দিনের কথাই আমি বলেছি।

9“ ‘তখন যারা ইস্রায়েলের নগরে বাস করছে তারা বাইরে গিয়ে জ্বালানি কাঠ হিসেবে অস্ত্রশস্ত্র পোড়াবে—ছোটো ও বড়ো ঢাল, তির ও ধনুক, যুদ্ধের গদা ও বল্লম। সাত বছর ধরে তারা জ্বালানি হিসেবে এগুলি ব্যবহার করবে।

10তারা মাঠ থেকে কাঠ আনবে না, বনের গাছ কাটবে না, কারণ তারা সেই অস্ত্রশস্ত্র নিয়েই আগুন জ্বালাবে। এবং তাদের লুটকারীদের ধন লুট করবে ও যারা তাদের সম্পত্তি কেড়ে নিয়েছিল তাদের সম্পত্তি কেড়ে নেবে, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.