15মন্দিরের চারপাশের দেওয়ালের ভিতরের সবকিছু মাপা শেষ করার পর তিনি আমাকে পূর্বদিকের দ্বার দিয়ে বাইরে আনলেন এবং বাইরের চারপাশের এলাকাটা মাপলেন।
16তিনি পূর্বদিক মাপকাঠি দিয়ে মাপলেন; সেটি ছিল পাঁচশো হাত।
17তিনি উত্তর দিক মাপলেন; মাপকাঠিতে সেটি পাঁচশো হাত ছিল।
18তিনি দক্ষিণ দিক মাপলেন; মাপকাঠিতে সেটি পাঁচশো হাত ছিল।
19তারপর তিনি পশ্চিমদিকে ঘুরলেন এবং মাপলেন; মাপকাঠিতে সেটি পাঁচশো হাত ছিল।