1পরে সেই ব্যক্তি আমাকে মন্দিরের উত্তর দিকের বাইরের উঠানে নিয়ে গিয়ে মন্দিরের উঠানের ও উত্তর দিকের বাইরের দেয়ালের উল্টো দিকের ঘরগুলিতে নিয়ে গেলেন।
2উত্তরমুখী দালান ছিল একশো হাত লম্বা এবং পঞ্চাশ হাত চওড়া।
3ভিতরের উঠানের সামনে কুড়ি হাতের সেই খোলা জায়গা এবং বিপরীত অংশে বাইরের উঠানের বাঁধানো জায়গার মধ্যে দালানটা তিনতলা ছিল।
4এই ঘরগুলির সামনে ভিতরের দিকে একটি পথ ছিল দশ হাত চওড়া ও একশো হাত লম্বা। তাদের সকলের দ্বার উত্তর দিকের ছিল।