18তিনি দক্ষিণ দিক মাপলেন; মাপকাঠিতে সেটি পাঁচশো হাত ছিল।
19তারপর তিনি পশ্চিমদিকে ঘুরলেন এবং মাপলেন; মাপকাঠিতে সেটি পাঁচশো হাত ছিল।
20এইভাবে তিনি তার চারদিক মাপলেন। সাধারণ লোকদের থেকে পবিত্রস্থান আলাদা করার জন্য তার চারিদিকে একটি প্রাচীর ছিল, যেটা পাঁচশো হাত লম্বা এবং পাঁচশো হাত চওড়া।