3ভিতরের উঠানের সামনে কুড়ি হাতের সেই খোলা জায়গা এবং বিপরীত অংশে বাইরের উঠানের বাঁধানো জায়গার মধ্যে দালানটা তিনতলা ছিল।
4এই ঘরগুলির সামনে ভিতরের দিকে একটি পথ ছিল দশ হাত চওড়া ও একশো হাত লম্বা। তাদের সকলের দ্বার উত্তর দিকের ছিল।
5উপরের ঘরগুলি সরু ছিল, কেননা লম্বা বারান্দা দালানের নিচের ও মাঝের তলার তুলনায় সেই ঘরগুলির থেকে বেশি জায়গা নিয়েছিল।
6তৃতীয় তলার ঘরগুলির কোনও থাম ছিল না, যেমন উঠানের ছিল; সেই কারণে নিচের ও মাঝের তলার তুলনায় তাদের মেঝের জায়গা সংকুচিত ছিল।
7সেখানে একটি বাইরের দেয়াল ছিল যেটা ঘরগুলি ও বাইরের উঠানের সমান্তরাল; এটা ঘরগুলির সামনে পঞ্চাশ হাত বাড়ান ছিল।