9তোমার সব ঘৃণিত প্রতিমাগুলির জন্য আমি তোমার প্রতি যা করব তা আমি আগে কখনও করিনি এবং কখনও আবার করব না।
10এই জন্য তোমার মধ্যে মা-বাবারা সন্তানদের মাংস খাবে আর সন্তানেরা মা-বাবার মাংস খাবে। আমি তোমাকে শাস্তি দেব এবং তোমার বেঁচে থাকা লোকদের চারিদিকে বাতাসে উড়িয়ে দেব।
11অতএব, সার্বভৌম সদাপ্রভু বলেন, আমার জীবনের দিব্য দিয়ে বলছি, তোমার সব ঘৃণ্য মূর্তি ও ঘৃণিত কাজকর্মের দ্বারা তুমি আমার উপাসনার স্থান অশুচি করেছ বলে আমি নিজেই তোমাদের ধ্বংস করব; আমি তোমার উপর মমতা করে তাকাব না কিংবা তোমাকে রেহাই দেব না।
12তোমার এক-তৃতীয়াংশ লোক হয় মহামারিতে নয়তো দুর্ভিক্ষে মরবে; এক-তৃতীয়াংশ প্রাচীরের বাইরে তরোয়ালে মারা পড়বে; এবং এক-তৃতীয়াংশকে আমি বাতাসে চারিদিকে ছড়িয়ে দেব ও খোলা তরোয়াল নিয়ে তাদের তাড়া করব।
13“এসব করবার পর তাদের উপর আমার ভীষণ ক্রোধ প্রশমিত হবে, আর আমি সন্তুষ্ট হব। তাদের উপর আমার ভীষণ ক্রোধ ঢেলে দেবার পর তারা জানতে পারবে যে, আমার অন্তরের জ্বালায় আমি সদাপ্রভু এই কথা বলেছি।