4পরে আরও কিছু চুল নিয়ে আগুনে ফেলে পুড়িয়ে দেবে। সেখান থেকে আগুন সমস্ত ইস্রায়েল কুলের মধ্যে ছড়িয়ে যাবে।
5“অতএব সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, এই হল জেরুশালেম, যাকে আমি জাতিদের মাঝে স্থাপন করেছি, এবং বিভিন্ন দেশ তার চারিদিকে রয়েছে।
6কিন্তু সে তার মন্দতার জন্য আমার আইনকানুন ও নিয়মের বিরুদ্ধে তার চারপাশের বিভিন্ন জাতি ও দেশের চেয়েও বেশি বিদ্রোহ করেছে। সে আমার আইনকানুন অগ্রাহ্য করেছে এবং আমার নিয়ম মেনে চলেনি।
7“অতএব সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তোমার চারপাশের জাতিদের চেয়ে তুমি আরও বেশি অবাধ্য হয়েছ। তুমি আমার নিয়ম মেনে চলোনি ও আমার আইনকানুন পালন করোনি। এমনকি, তোমার চারপাশের জাতিদের শাসন অনুসারে চলোনি।
8“এই জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, জেরুশালেম, আমি নিজেই তোমার বিরুদ্ধে, আর আমি জাতিদের চোখের সামনেই তোমাকে শাস্তি দেব।