2যখন অবরোধ দিন শেষ হবে তখন সেই চুলের তিন ভাগের এক ভাগ নিয়ে নগরের মধ্যে পুড়িয়ে দেবে। তিন ভাগের এক ভাগ চুল তরোয়াল দিয়ে নগরের চারিদিকে তা কুচি কুচি করে কাটবে। আর তিন ভাগের এক ভাগ চুল নিয়ে বাতাসে উড়িয়ে দেবে। কারণ আমি তাদের খোলা তরোয়াল নিয়ে তাড়া করব।
3তবে কিছু চুল রেখে দিয়ে তা তোমার পোশাকের ভাঁজে গুঁজে রাখবে।
4পরে আরও কিছু চুল নিয়ে আগুনে ফেলে পুড়িয়ে দেবে। সেখান থেকে আগুন সমস্ত ইস্রায়েল কুলের মধ্যে ছড়িয়ে যাবে।
5“অতএব সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, এই হল জেরুশালেম, যাকে আমি জাতিদের মাঝে স্থাপন করেছি, এবং বিভিন্ন দেশ তার চারিদিকে রয়েছে।
6কিন্তু সে তার মন্দতার জন্য আমার আইনকানুন ও নিয়মের বিরুদ্ধে তার চারপাশের বিভিন্ন জাতি ও দেশের চেয়েও বেশি বিদ্রোহ করেছে। সে আমার আইনকানুন অগ্রাহ্য করেছে এবং আমার নিয়ম মেনে চলেনি।