যিহিষ্কেল 5

যখন অবরোধ দিন শেষ হবে তখন সেই চুলের তিন ভাগের এক ভাগ নিয়ে নগরের মধ্যে পুড়িয়ে দেবে। তিন ভাগের এক ভাগ চুল তরোয়াল দিয়ে নগরের চারিদিকে তা কুচি কুচি করে কাটবে। আর তিন ভাগের এক ভাগ চুল নিয়ে বাতাসে উড়িয়ে দেবে। কারণ আমি তাদের খোলা তরোয়াল নিয়ে তাড়া করব।

Ezekiel 5:2 (UKJV) You shall burn with fire a third part in the midst of the city, when the days of the siege are fulfilled: and you shall take a third part, and strike about it with a knife: and a third part you shall scatter in the wind; and I will draw out a sword after them.

1“এখন, হে মানবসন্তান, তোমার চুল ও দাড়ি কামাবার জন্য তুমি একটি ধারালো তরবার নিয়ে তা নাপিতের ক্ষুরের মতো ব্যবহার করবে। তারপর দাঁড়িপাল্লা নিয়ে চুলগুলি ভাগ করবে।

2যখন অবরোধ দিন শেষ হবে তখন সেই চুলের তিন ভাগের এক ভাগ নিয়ে নগরের মধ্যে পুড়িয়ে দেবে। তিন ভাগের এক ভাগ চুল তরোয়াল দিয়ে নগরের চারিদিকে তা কুচি কুচি করে কাটবে। আর তিন ভাগের এক ভাগ চুল নিয়ে বাতাসে উড়িয়ে দেবে। কারণ আমি তাদের খোলা তরোয়াল নিয়ে তাড়া করব।

3তবে কিছু চুল রেখে দিয়ে তা তোমার পোশাকের ভাঁজে গুঁজে রাখবে।

4পরে আরও কিছু চুল নিয়ে আগুনে ফেলে পুড়িয়ে দেবে। সেখান থেকে আগুন সমস্ত ইস্রায়েল কুলের মধ্যে ছড়িয়ে যাবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.