যিহিষ্কেল 6

এবং বলো: ‘হে ইস্রায়েলের পর্বত, সার্বভৌম সদাপ্রভুর বাক্য শোনো। পাহাড় ও পর্বত, খাদ ও উপত্যকার প্রতি সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি তোমার বিরুদ্ধে তরোয়াল নিয়ে আসব এবং তোমাদের উচ্চ স্থানগুলি ধ্বংস করে দেব।

Ezekiel 6:3 (UKJV) And say, All of you mountains of Israel, hear the word of the Lord GOD; Thus says the Lord GOD to the mountains, and to the hills, to the rivers, and to the valleys; Behold, I, even I, will bring a sword upon you, and I will destroy your high places.

1সদাপ্রভুর এই বাক্য আমার কাছে উপস্থিত হল,

2“হে মানবসন্তান, তুমি ইস্রায়েলের পর্বতের দিকে মুখ করে তাদের বিরুদ্ধে ভবিষ্যদ্‌বাণী করো

3এবং বলো: ‘হে ইস্রায়েলের পর্বত, সার্বভৌম সদাপ্রভুর বাক্য শোনো। পাহাড় ও পর্বত, খাদ ও উপত্যকার প্রতি সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি তোমার বিরুদ্ধে তরোয়াল নিয়ে আসব এবং তোমাদের উচ্চ স্থানগুলি ধ্বংস করে দেব।

4তোমাদের বেদি সব ধ্বংস করা হবে এবং তোমাদের ধূপবেদিগুলি ভেঙে ফেলা হবে; আর তোমাদের প্রতিমাগুলির সামনে তোমাদের লোকদের আমি মেরে ফেলব।

5আমি ইস্রায়েলীদের মৃতদেহগুলি তাদের প্রতিমাদের সামনে রাখব এবং তোমাদের বেদির চারপাশে তোমাদের হাড়গুলি ছড়িয়ে দেব।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.