ইষ্রা 10

অতএব আমাদের এই বিষয়টিকে যথাযথভাবে বিচার করার জন্য আমাদের কর্মকর্তাদের নিযুক্ত করা হোক। এরপর আমাদের নগরগুলিতে যারা বিজাতীয় মহিলাদের বিয়ে করেছে তার এবং তাদের সঙ্গে নগরের প্রাচীনেরা ও বিচারপতিরা একটি নিরূপিত সময়ে এখানে আসুক, যতক্ষণ পর্যন্ত এ বিষয়ে আমাদের ঈশ্বরের মহারোষ প্রশমিত হয়ে আমাদের থেকে দূরে সরে না যায়।”

Ezra 10:14 (UKJV) Let now our rulers of all the congregation stand, and let all them which have taken strange wives in our cities come at appointed times, and with them the elders of every city, and the judges thereof, until the fierce wrath of our God for this matter be turned from us.

12সমবেত সকলে উচ্চরবে ঘোষণা করল, “আপনি ঠিকই বলছেন! আপনি যা বলছেন আমাদের তাই-ই করা উচিত।

13কিন্তু এখানে অনেকে সমবেত হয়েছে এবং এখন ভারী বর্ষার সময় চলছে; সেইজন্য আমরা বাইরে দাঁড়াতে পারছি না। এছাড়া বিষয়টি দুই-একদিনের মধ্যে নিষ্পন্ন করা যাবে না কারণ আমরা মহাপাপ করেছি।

14অতএব আমাদের এই বিষয়টিকে যথাযথভাবে বিচার করার জন্য আমাদের কর্মকর্তাদের নিযুক্ত করা হোক। এরপর আমাদের নগরগুলিতে যারা বিজাতীয় মহিলাদের বিয়ে করেছে তার এবং তাদের সঙ্গে নগরের প্রাচীনেরা ও বিচারপতিরা একটি নিরূপিত সময়ে এখানে আসুক, যতক্ষণ পর্যন্ত এ বিষয়ে আমাদের ঈশ্বরের মহারোষ প্রশমিত হয়ে আমাদের থেকে দূরে সরে না যায়।”

15এই প্রস্তাবের বিরুদ্ধে মত রাখল কেবল অসহেলের পুত্র যোনাথন ও তিকবের পুত্র যহসিয় এবং তাদের সমর্থন জানাল মশুল্লম ও লেবীয় বংশজাত শব্বথয়।

16সেই প্রস্তাব মতো নির্বাসন থেকে আগতরা এ সমস্ত কিছু যথাযথভাবে পালন করল। যাজক ইষ্রা এবং নিজ নিজ পিতৃকুল এবং নাম অনুসারে প্রত্যেক পরিবারে প্রধানকে নিযুক্ত করলেন এবং দশম মাসের প্রথম দিনে তারা সেই বিষয়ে অনুসন্ধান করার কাজে ব্রতী হলেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.