ইষ্রা 10

সমবেত সকলে উচ্চরবে ঘোষণা করল, “আপনি ঠিকই বলছেন! আপনি যা বলছেন আমাদের তাই-ই করা উচিত।

Ezra 10:12 (UKJV) Then all the congregation answered and said with a loud voice, As you have said, so must we do.

10তখন যাজক ইষ্রা দাড়িয়ে উঠে তাদের বললেন, “তোমরা অবিশ্বস্ত হয়েছ; তোমরা বিদেশি মহিলাদের বিয়ে করে ইস্রায়েলীদের অপরাধের বোঝা বাড়িয়ে তুলেছ।

11এখন তোমরা তোমাদের পূর্বপুরুষদের আরাধ্য ঈশ্বর, সদাপ্রভুর কাছে পাপস্বীকার করো এবং তাঁর অভিপ্রায় পালন করো। তোমরা তোমাদের চতুর্দিকের লোকেদের ও বিজাতীয় স্ত্রীদের সঙ্গে সব সংস্রব ত্যাগ করো।”

12সমবেত সকলে উচ্চরবে ঘোষণা করল, “আপনি ঠিকই বলছেন! আপনি যা বলছেন আমাদের তাই-ই করা উচিত।

13কিন্তু এখানে অনেকে সমবেত হয়েছে এবং এখন ভারী বর্ষার সময় চলছে; সেইজন্য আমরা বাইরে দাঁড়াতে পারছি না। এছাড়া বিষয়টি দুই-একদিনের মধ্যে নিষ্পন্ন করা যাবে না কারণ আমরা মহাপাপ করেছি।

14অতএব আমাদের এই বিষয়টিকে যথাযথভাবে বিচার করার জন্য আমাদের কর্মকর্তাদের নিযুক্ত করা হোক। এরপর আমাদের নগরগুলিতে যারা বিজাতীয় মহিলাদের বিয়ে করেছে তার এবং তাদের সঙ্গে নগরের প্রাচীনেরা ও বিচারপতিরা একটি নিরূপিত সময়ে এখানে আসুক, যতক্ষণ পর্যন্ত এ বিষয়ে আমাদের ঈশ্বরের মহারোষ প্রশমিত হয়ে আমাদের থেকে দূরে সরে না যায়।”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.