18যাজক সম্প্রদায়ের সন্তানদের মধ্যে যারা বিজাতীয় মহিলাদের বিয়ে করেছিল: যিহোষাদকের পুত্র যেশূয় তাঁর ছেলে ও ভাইদের মধ্যে মাসেয়, ইলীয়েষর, যারিব ও গদলিয়।
19(তারা সকলে তাদের স্ত্রীদের ত্যাগ করার জন্য হাত রাখল এবং তাদের অপরাধের জন্য প্রত্যেকে তাদের পালের মধ্যে থেকে একটি মেষ দোষার্থক-নৈবেদ্যরূপে উৎসর্গ করল)
20ইম্মেরের ছেলেদের মধ্যে: হনানি ও সবদিয়,
21হারীমের ছেলেদের মধ্যে: মাসেয়, এলিয়, শময়িয়, যিহীয়েল এবং উষিয়।
22পশ্হূরের ছেলেদের মধ্যে: ইলীয়ৈনয়, মাসেয়, ইশ্মায়েল, নথনেল, যোষাবদ এবং ইলিয়াসা।