ইষ্রা 5

আমরা তাদের নামও জিজ্ঞাসা করলাম, যেন আমরা মহারাজকে তাদের নামগুলি লিখে জানাতে পারি।

Ezra 5:10 (UKJV) We asked their names also, to certify you, that we might write the names of the men that were the chief of them.

8মহামান্য সম্রাটের জ্ঞাতার্থে জানাই যে আমরা যিহূদা প্রদেশে মহান ঈশ্বরের মন্দিরে গিয়েছিলাম। আমরা দেখলাম, লোকেরা খুব বড়ো বড়ো পাথর দিয়ে সেটিকে তৈরি করছে এবং দেওয়ালে কাঠ দেওয়া হচ্ছে। কঠোর পরিশ্রমের সঙ্গে কাজটি করা হচ্ছে এবং তাদের নেতৃত্বে কাজটি খুব দ্রুত এগিয়ে চলেছে।

9আমরা তাদের প্রাচীনদের জিজ্ঞাসাবাদ করলাম, তাদের বললাম, “কে তোমাদের মন্দির পুনর্নির্মাণের এবং তাঁর পরিকাঠামো সংস্কার কাজের অনুমতি দিয়েছে?”

10আমরা তাদের নামও জিজ্ঞাসা করলাম, যেন আমরা মহারাজকে তাদের নামগুলি লিখে জানাতে পারি।

11তারা আমাদের এই উত্তর দিল: “আমরা, স্বর্গ ও পৃথিবীর ঈশ্বরের দাস। আমরা মন্দিরটি পুনর্নির্মাণ করছি মাত্র, কারণ এক সময় ইস্রায়েলের একজন মহান রাজা এটিকে নির্মাণ করে তাঁর সমস্ত কাজ সুসম্পন্ন করেছিলেন।

12পরে আমাদের পিতৃপুরুষেরা স্বর্গের ঈশ্বরকে অসন্তুষ্ট করার জন্য তিনি তাদের ব্যাবিলনের রাজা কল্‌দীয় নেবুখাদনেজারের হাতে সমর্পণ করেছিলেন, যিনি এই মন্দিরটি ধ্বংস করে লোকেদের ব্যাবিলনে বন্দি করে নিয়ে যান।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.