22আপনারা তাঁকে একশো তালন্ত রুপা, একশো কোর গম, একশো বাৎ দ্রাক্ষারস, একশো বাৎ জলপাই-এর তৈল এবং অপরিমিত লবণ দান করবেন।
23স্বর্গের ঈশ্বর যা আদেশ করেছেন তা স্বর্গের ঈশ্বরের মন্দিরের জন্য যথাযথভাবে করা হোক। সম্রাট ও তাঁর ছেলেদের উপরে কেন ক্রোধ বর্ষিত হবে?
24সেই সঙ্গে এই কথাও আপনাদের জানাচ্ছি যে যাজক, গায়ক, লেবীয়, দ্বাররক্ষী, মন্দিরের পরিচারক অথবা ঈশ্বরের গৃহের জন্য কাজ করছে এমন কারোর উপর কোনো কর, প্রণামী এবং শুল্ক ধার্য করবেন না।
25মহাশয় ইষ্রা, আপনি আপনার আরাধ্য ঈশ্বরের যে প্রজ্ঞা লাভ করেছেন সেইমতো ইউফ্রেটিস নদীর অববাহিকা অঞ্চলে যারা আপনার আরাধ্য ঈশ্বরের বিধিবিধান জানে তাদের পরিচর্যার জন্য প্রশাসক ও বিচারক নিয়োগ করুন। যারা সেই বিধিবিধান জানে না তাদেরও আপনি শিক্ষাদান করুন।
26যারা আপনার আরাধ্য ঈশ্বরের বিধিবিধান ও সম্রাটের আইন বিধান মান্য করবে না তাদের মৃত্যুদণ্ড, নির্বাসন, সম্পত্তি বাজেয়াপ্ত অথবা কারাদণ্ড দেওয়া হোক।