24সেই সঙ্গে এই কথাও আপনাদের জানাচ্ছি যে যাজক, গায়ক, লেবীয়, দ্বাররক্ষী, মন্দিরের পরিচারক অথবা ঈশ্বরের গৃহের জন্য কাজ করছে এমন কারোর উপর কোনো কর, প্রণামী এবং শুল্ক ধার্য করবেন না।
25মহাশয় ইষ্রা, আপনি আপনার আরাধ্য ঈশ্বরের যে প্রজ্ঞা লাভ করেছেন সেইমতো ইউফ্রেটিস নদীর অববাহিকা অঞ্চলে যারা আপনার আরাধ্য ঈশ্বরের বিধিবিধান জানে তাদের পরিচর্যার জন্য প্রশাসক ও বিচারক নিয়োগ করুন। যারা সেই বিধিবিধান জানে না তাদেরও আপনি শিক্ষাদান করুন।
26যারা আপনার আরাধ্য ঈশ্বরের বিধিবিধান ও সম্রাটের আইন বিধান মান্য করবে না তাদের মৃত্যুদণ্ড, নির্বাসন, সম্পত্তি বাজেয়াপ্ত অথবা কারাদণ্ড দেওয়া হোক।
27ধন্য আমাদের পিতৃপুরুষদের আরাধ্য ঈশ্বর, প্রভু সদাপ্রভু যিনি সম্রাটের অন্তঃকরণে জেরুশালেমে প্রভু সদাপ্রভুর মন্দিরের মর্যাদা এইভাবে পুনরুদ্ধার করার বাসনা দান করেছেন
28এবং সেই সঙ্গে যিনি সম্রাট ও তাঁর মন্ত্রণাদাতা ও সম্রাটের ক্ষমতাশালী কর্মকর্তাদের সামনে আমাকে এই মহা-অনুগ্রহ দান করেছেন। আমার আরাধ্য ঈশ্বর সদাপ্রভুর হাত আমার উপরে ছিল, তাই আমি সাহস করে আমার সঙ্গে যাওয়ার জন্য ইস্রায়েলীদের মধ্যে থেকে নেতাদের সংগ্রহ করেছিলাম।