25আর রাজা, তাঁর সব মন্ত্রণাদাতা, কর্মকর্তা ও উপস্থিত ইস্রায়েলীরা আমাদের আরাধ্য ঈশ্বরের গৃহের জন্য উপহারস্বরূপ যে সমস্ত সোনা, রুপো ও অন্যান্য দ্রব্যসামগ্রী দান করেছিলেন, সেগুলি পরিমাপ করে তাদের হাতে দিলাম।
26আমি 650 পঞ্চাশ তালন্ত রুপো, 100 তালন্ত রুপোর সামগ্রী, 100 তালন্ত সোনা,
2720-টি সোনার পাত্র যার মূল্য ছিল 1,000 দারিক এবং সোনারই মতো মূল্যবান ব্রোঞ্জের দুটি সুন্দর সামগ্রী তাদের হাতে দিলাম।
28আমি তাদের বললাম, “এই সমস্ত সামগ্রী এবং সেই সঙ্গে তোমরাও সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গীকৃত নৈবেদ্যস্বরূপ। এই সমস্ত সোনা এবং রুপো তোমাদের পিতৃপুরুষদের আরাধ্য ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে স্বেচ্ছাকৃত দান।
29যতক্ষণ না পর্যন্ত জেরুশালেমে সদাপ্রভুর গৃহের নির্দিষ্ট কক্ষে বিশিষ্ট যাজক, লেবীয় ও ইস্রায়েলের গোষ্ঠীপতিদের সামনে এগুলি ওজন করে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলি সাবধানে রক্ষণাবেক্ষণ করো।”