ইষ্রা 8

আমরা জেরুশালেমে পৌঁছানোর পর তিন দিন বিশ্রাম করলাম।

Ezra 8:32 (UKJV) And we came to Jerusalem, and abode there three days.

30এরপর যাজক ও লেবীয়েরা সোনা, রুপো ও পবিত্র সামগ্রী, যা তাদের সামনে পরিমাপ করা হয়েছিল, সেগুলি জেরুশালেমে আমাদের আরাধ্য ঈশ্বরের গৃহের উদ্দেশে গ্রহণ করলেন।

31প্রথম মাসে দ্বাদশ দিনে অহবা নদী থেকে জেরুশালেমের উদ্দেশে আমরা যাত্রা করলাম। ঈশ্বরের কৃপার হাত আমাদের উপরে ছিল এবং তিনি সমগ্র পথে শত্রু ও দস্যুদের হাত থেকে আমাদের রক্ষা করলেন।

32আমরা জেরুশালেমে পৌঁছানোর পর তিন দিন বিশ্রাম করলাম।

33চতুর্থ দিবসে আমাদের আরাধ্য ঈশ্বরের গৃহে ঊরীয়ের পুত্র যাজক মরেমোৎ-এর, হাতে সোনারুপো এবং পবিত্র দ্রব্যাদি পরিমাপ করে দিলাম। তার সঙ্গে ছিলেন পীনহসের পুত্র ইলিয়াসর এবং তাদের সঙ্গে ছিলেন যেশূয়ের পুত্র যোষাবদ এবং বিন্নূয়ীর পুত্র নোয়দিয়, এই দুজন লেবীয়।

34প্রত্যেকটি দ্রব্যসামগ্রীর গণনা করে ওজন করা হয়েছিল এবং সেগুলি সেই সময়ে যথাযথভাবে লেখা হয়েছিল।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.