ইষ্রা 8

প্রত্যেকটি দ্রব্যসামগ্রীর গণনা করে ওজন করা হয়েছিল এবং সেগুলি সেই সময়ে যথাযথভাবে লেখা হয়েছিল।

Ezra 8:34 (UKJV) By number and by weight of every one: and all the weight was written at that time.

32আমরা জেরুশালেমে পৌঁছানোর পর তিন দিন বিশ্রাম করলাম।

33চতুর্থ দিবসে আমাদের আরাধ্য ঈশ্বরের গৃহে ঊরীয়ের পুত্র যাজক মরেমোৎ-এর, হাতে সোনারুপো এবং পবিত্র দ্রব্যাদি পরিমাপ করে দিলাম। তার সঙ্গে ছিলেন পীনহসের পুত্র ইলিয়াসর এবং তাদের সঙ্গে ছিলেন যেশূয়ের পুত্র যোষাবদ এবং বিন্নূয়ীর পুত্র নোয়দিয়, এই দুজন লেবীয়।

34প্রত্যেকটি দ্রব্যসামগ্রীর গণনা করে ওজন করা হয়েছিল এবং সেগুলি সেই সময়ে যথাযথভাবে লেখা হয়েছিল।

35এরপর যে সমস্ত নির্বাসিত লোকজন বন্দিদশা থেকে ফিরে এসেছিল তারা ইস্রায়েলের আরাধ্য ঈশ্বরের উদ্দেশ্যে এই হোমবলি উৎসর্গ করেছিল: সমগ্র ইস্রায়েল জাতির জন্য বারোটি ষাঁড়, ছিয়ানব্বইটি মেষ, সাতাত্তরটি মদ্দা মেষশাবক এবং পাপার্থক বলিরূপে বারোটি পাঁঠা। এগুলির সবই ছিল সদাপ্রভুর উদ্দেশে হোমবলি।

36তারা সেই সঙ্গে সম্রাটের আদেশনামা তার অধীনস্থ সকল প্রদেশ সহ ইউফ্রেটিস নদীর অববাহিকায় অবস্থিত সকল প্রদেশের শাসক ও রাজ্যপালদের প্রদান করল। সেইমতো তারা লোকেদের এবং ঈশ্বরের গৃহের জন্য সাহায্য করলেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.