ইষ্রা 9

আমরা কি পুনরায় তোমার অনুশাসন লঙ্ঘন করে যারা এই প্রকার ঘৃণ্য কাজ করে তাদের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হব? আমাদের ধ্বংস করতে ও অবশিষ্টাংশের তথা জীবিতদের বিলুপ্তির জন্য তুমি কি ক্রুদ্ধ হবে না?

Ezra 9:14 (UKJV) Should we again break your commandments, and join in affinity with the people of these abominations? would not you be angry with us till you had consumed us, so that there should be no remnant nor escaping?

12সেইজন্য তাদের ছেলেদের সঙ্গে তোমাদের কন্যাদের বা তাদের কন্যাদের সঙ্গে তোমাদের ছেলেদের বিয়ে সম্পাদন করো না। কোনও সময়েই তাদের সঙ্গে বন্ধুত্বের চুক্তিতে আবদ্ধ হোয়ো না। তোমরা তাদের চেয়েও শক্তিশালী হও যেন ভূমির উত্তম দ্রব্যসামগ্রী ভক্ষণ করতে পারো এবং তোমাদের সন্তানদের তা শাশ্বত অধিকাররূপে রেখে যেতে পারো।’

13“কিন্তু আমাদের প্রতি যা ঘটেছে তা হল আমাদের অপকর্ম ও জঘন্য অপরাধের ফল কিন্তু হে আমাদের ঈশ্বর, আমাদের পাপের তুলনায় খুবই কম শাস্তি দিয়েছ এবং এই অবশিষ্টাংশের মধ্যে তুমিই আমাদের রেখেছ।

14আমরা কি পুনরায় তোমার অনুশাসন লঙ্ঘন করে যারা এই প্রকার ঘৃণ্য কাজ করে তাদের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হব? আমাদের ধ্বংস করতে ও অবশিষ্টাংশের তথা জীবিতদের বিলুপ্তির জন্য তুমি কি ক্রুদ্ধ হবে না?

15হে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, তুমি ধর্মময়! আমরা এই দিন পর্যন্ত অবশিষ্টাংশ হয়ে আছি। আমরা তোমার সামনে দোষী অবস্থায় পড়ে আছি, সেইজন্য তোমার সান্নিধ্যে আমাদের মধ্যে কেউ দাঁড়াতে পারবে না।”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.